ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টোকিওস্থ রাস্ট্রদূত মুহাম্মদ দাউদ আলীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাপান সফররত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান

admin
মে ৭, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
০৭ মে ২০২৫

টোকিওস্থ বাংলাদেশ দুতাবাস, এর মান্যবর রাস্ট্রদূত জনাব মুহাম্মদ দাউদ আলীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
ইসলামিক মিশন জাপান এর কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদের নেতৃত্বে জনাব রফিকুল ইসলাম খান ও মিশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা আজ বুধবার দুপুর ১১ টায় টোকিওস্থ বাংলাদেশ দুতাবাসে অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও জনগণের প্রতি সেবার মান বৃদ্ধি , রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদেরকে আরো বেশি উৎসাহিত করা এবং জাপানে আরো বেশী পরিমাণ ছাত্র, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়টি জোর দেওয়া হয়। আরো যেসকল প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মান‍্যবর রাস্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করা হয় তা হল
১) দেশে লাশ পাঠানোর ক্ষেত্তে এ্যম্বাসীর সর্বোচ্চ সহযোগিতা কামনা।
২) প্রবাসীদের এনআইডি কার্ড এর ব্যবস্হা করা এবং ভোটাধিকার প্রয়োগের ব্যবস্হা করা।
৩) বাংলাদেশীদের ভিসা প্রসেস আরো তড়িৎ এবং সহজিকরণ করা।
৪) বাংলাদেশ থেকে দক্ষ জনবল আনার জন্য উদ্যোগ গ্রহণ।।
৫) জাপানে বসবাসরত প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদানের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
৬) জাপানে বাংলাদেশ কারিকুলাম এবং জাপানি কারিকুলাম সংযুক্ত করে স্কুল প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা গ্রহন এবং সহযোগিতা আশ্বাস প্রদান।
সর্বোপরি বর্তমান রাষ্ট্রদূত ও দুতাবাসের কার্যক্রমের প্রতি সন্তোষ্টি জ্ঞাপন করা হয় ।

অত্যন্ত প্রানবন্ত ও আন্তরিকতা পূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার এটিএম মিছবাহুল কবির, আব্দুল মালেক, হাফেজ আলাউদ্দীন, মিশনের টোকিও সিটি সভাপতি নিয়ামত উল্লাহ, সহ সভাপতি সরওয়ার আলম জোহা, সেক্রেটারি ও ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান মাহফুজ, হাফেজ রাকিব আহমদ, ফজলুল হক পাভেল ও ব্যবসায়ী নেতা জনাব সানাউল হক।
দুতাবাসের পক্ষে আরো উপস্তিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ বশির, ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।