ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রমজীবী মানুষের স্মরণে কবিতা পরিষদের কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান

admin
মে ৬, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
০৬ মে ২০২৫

জাতীয় কবিতা পরিষদের ২৯তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানে মহান মে দিবস স্মরণে কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন দেশবরেণ্য কবিরা। এসময় মে দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

আজ মঙ্গলবার সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন’-এ আয়োজিত এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি আবীর বাঙালি, কবি শাহীন রেজা, কবি শ্যামল জাকারিয়া, কবি আসাদ কাজল, কবি মুহাম্মদ মনিরুজ্জামান, কবি রফিক হাসান, কবি ইউসুফ রেজা, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি মুহামদ মনিরুজ্জামান, কবি রোকন জোহুর, কবি মনিরুজ্জামান রোহান, কবি সবুজ মনির, কবি  আফিয়া রুবি, কবি শিমুল পারভীন, কবি কাব্য রাসেল, কবি রাসেল আহমেদ, কবি তাসকিনা ইয়াসমিন, কবি মো: মিলাদ উদ্দিন, কবি নাহিদ হাসান, কবি মুহাম্মদ বিল্লাল হুসেইন, কবি হাফিজ উদ্দিন আহমেদ, শোভা চৌধুরী, কবি নুরুন্নবী সোহেল, কবি এবিএম সোহেল রশীদ, কবি মানব সুরত প্রমুখ।
কবি মোহন রায়হান বলেন, পৃথিবীর মূল চালিকা শ্রমজীবী মানুষ। আমরা কবিরা শ্রমজীবী মানুষের পক্ষে আজীবন।’

কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, বাংলাদেশে শ্রমিকরা বৈষম্যের শিকার হয়। পাশাপাশি এদেশের সাংবাদিকরাও ভীষণভাবে বৈষম্যের শিকার হচ্ছে। তারা নিয়মিত বেতন পাচ্ছে না। এই অবস্থার পরিবর্তন জরুরি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।