নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মে, ২০২৫
কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত এস এম আলাউদ্দীন ভার্চুয়াল শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

