ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

admin
অক্টোবর ২০, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২০ অক্টোবর ২০২৪

অদ্য ২০ অক্টোবর ২০২৪ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী উত্তর-কলাউড়া নামক স্থানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ, ত্রাণ ও পুনর্বাসন শাখা)
মোঃ রৌশন আহমেদ এর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৪১,৮৭৭ কেজি বাংলাদেশী রসুন ও ১০০ কেজি সুপারি আটক করা হয়।

এছাড়া সিলেটের সীমান্তর্বতী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় শাড়ী, ৩২১ বোতল মদ, ০২টি মোটরসাইকলে এবং অন্যান্য মালামালসহ অবৈধভাবে পাথর উত্তোলনকারী ০৮টি নৌকা আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ২,১৩,২৮, ৫০০/-(দুই কোটি তেরো লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলনে, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরচিালনা করে বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।

জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।