অনলাইন ডেস্ক
০৩ মে ২০২৫,
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা।
স্বর্ণের নতুন দাম আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে বলেও জানায় বাজুস।
এর আগে গত ২৩ এপ্রিল স্বর্ণের ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

