রবিউল আলম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
০২ মে ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান ৮ দিনের এক সফরে জাপান গেছেন।
১মে (বৃহস্পতিবার) রাত ১১ টা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
ইসলামিক মিশন জাপানের আমন্ত্রণে ৩ দিন ব্যাপি কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ৩-৫’ মে নানাসাওয়া ফুরিআই সেন্টার, আতসুগি, কানাগাওয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সফর শেষে ৯মে দেশে ফিরবেন মাওলানা রফিকুল ইসলাম খান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

