ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয় : মে দিবসে শ্রম উপদেষ্টা

admin
মে ১, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০১ মে ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে।’

Loaded: 18.88%

Remaining Time 9:37

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে র‍্যালীর আয়োজনে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করে উপদেষ্টা বলেন, ‘মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে।’

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করেন তিনি।উপদেষ্টা জানান, আইএলও-তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।

জেলার খবর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।