ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইশরাকের গেজেট প্রকাশে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি : আসিফ নজরুল

admin
এপ্রিল ২৮, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের গেজেট প্রকাশের জন্যে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করেনি নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা, এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে মতামত জানতে চেয়েছিল। তবে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ জন্য আমাদের মতামত জানার প্রয়োজন ছিল না।

তাদের সিদ্ধান্ত তাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামত নিতে পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এতে আমরা জানতে পেরেছি নির্বাচনী যে প্লেইন্ড আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না। কারণ সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে।
তিনি আরো বলেন, ইশরাক নাকি পরবর্তী সময়ে প্লেইন্ড পরিবর্তন করেছিলেন। সেজন্য আমরা দ্বিধান্বিত ছিলাম এটা কি গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করতে হবে। তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি। ওনা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।