স্টাফ রিপোর্টার:
২৩ এপ্রিল ২০২৫
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)কে নিয়ে একটি বিশেষ মহল গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এই বিশেষ মহল ঘোলাপানিতে মাছ শিকার করতে মরিয়া। এই বিশেষ মহল কিছু ভুইফোর পত্রিকা এবং কিছু নিবন্ধন বিহীত অন লাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম দু একটি ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা কাল্পনিক আজগুবি তথ্য সাজিয়ে গুজব ছড়াচ্ছে, সরকারি কাজে বাধার সৃষ্টি করছে। এলজিইডির গৌরব, ভাবমূতি ক্ষুন্ন করছে। ফলে দেশের আপামর মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য এই সকল ভুইফোর পত্রিকা, অনলাইন ইলেকট্রনিক মিডিয়াতে মিথ্যা, ভুয়া সংবাদ প্রচার করে মোটা অংকের চাঁদা দাবি করে এবং ব্লেক মেইলের চেষ্টা করে। তাদের কাজ সকালে এলজিইডি অফিসে এসে ধান্ধা করা। বিভিন্ন কর্মকর্তাদের নিকট চাঁদা আদায় করা।
তাদের চাঁদা না দিলে অখ্যাত পত্রিকায় যা ১০ কপি প্রকাশ করে বিভিন্ন অফিসে বিলি করে। ব্লেক মেইল করে টাকা দাবি করে। উল্লেখ্য এলজিইডির প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, পরামর্শক, হিসাব সহকারী, উপসহকারী প্রকৌশলী এমনকি এলজিইডির ঠিকাদারদের নামেও মিথ্যা সংবাদ প্রকাশ করে চাঁদা আদায়ের চেষ্টা করে। এসকল চাঁদাবাজদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন সচেতন মহল।

