ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

admin
এপ্রিল ২১, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২১ এপ্রিল ২০২৫,

চলতি বছর বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে ২৯ এপ্রিল। এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায়, এ সুবিধা পাবেন ৭৭ হাজার জন। চট্টগ্রাম ও সিলেট হয়ে হজে যাওয়ারা থাকছেন আওতার বাইরে।

 সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীতে এসব তথ্য জানায় পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়।
এ বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার মুসল্লি। তাদের হজযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর একটি হোটেলে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে পাসপোর্ট অধিদপ্তর ও হজ মন্ত্রণালয়।পরে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।