ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতরাস্তায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

admin
এপ্রিল ১৬, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

১৬ এপ্রিল ২০২৫,

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন তারা। সড়ক আটকে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

অবরোধকারীদের মধ্যে সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ (টিএসসি) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা রয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, ‘এর আগে যে ছয় দফা দাবিতে সড়কে নেমেছিলেন, আজও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন তারা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।