ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বর্যবরণ উদযাপন

admin
এপ্রিল ১৪, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।

১৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন মধ্যে দিয়ে  উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ উপলক্ষে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পৌর  চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম , উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন , কৃষি কর্মকর্তা মো: হাবিব উল্লাহ, নির্বাহী প্রকৌশলী আলমগির বাদশা সহ,বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার ও মেলার  আয়োজন করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন , বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ খাবার, মেলাসহ  নানা অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছে । আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।