ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হানাহানি-বিদ্বেষ চাই না, একটা শান্তির দেশ চাই : সেনাপ্রধান

admin
এপ্রিল ১৩, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫
আমরা হানাহানি-বিদ্বেষ চাই না, একটা শান্তির দেশ চাই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই শান্তিতে বসবাস করে আসছি। আমরা হিংসা-বিদ্বেষ বিহীন একটি দেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, সবাই এক সঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করবো।’

আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠান শেষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আজকের অনুষ্ঠান। এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে। আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই। সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যৌবনের বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। বিভিন্ন মত থাকলেও একে অপরকে শ্রদ্ধার মনোভাব থাকতে হবে।’

এ সময় পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তিশৃঙ্খলা বজায় থাকে। সেখানে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সবই করবে সেনাবাহিনী।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।