ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে পুলিশ কমিশনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি’

admin
এপ্রিল ৭, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
০৭ এপ্রিল ২০২৫,

আজ সোমবার, দুপুর সাড়ে ১২টায়  ৭ এপ্রিল  ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান— ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী ও জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

উল্লেখ্য, গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায়— ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ১১ এপ্রিল ২০২৫ (শুক্রবার) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন ১২ এপ্রিল ২০২৫ (শনিবার) সর্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।▫️

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।