ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন দলের কর্মসূচি

admin
এপ্রিল ৭, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন দলের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ সোমবার সকাল ১০টায় বসুন্ধরা গেটে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করবে।

এদিকে সাধারণ আলেম সমাজ বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী মোড়ে তাদের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এছাড়া বেলা সাড়ে ১১টায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে, দুপুর ১২:৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারে বৃহত্তর উত্তরার সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বাদ যোহর বায়তুল মোকাররমে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাদ যোহর জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের কেন্দ্রীয় মসজিদে, বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাবে খেলাফত মজলিস, বিকাল ৩.৩০টায় বায়তুল মোকাররমে লেবার পার্টি, বিকাল ৪টায় মহাখালীতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর, বিকাল ৪টায় রাজু ভাস্কর্য-এ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিকাল ৪টায় ইউনিসেফ বাংলাদেশ-এ ফুলকুড়ি আসর, বিকেল সাড়ে ৪টায় মিরপুর ১০ গোল চত্ত্বরে মিরপুরবাসী ও ছাত্রজনতা, বিকাল ৫ টায় শাহবাগে এনসিপি, বিকাল ৫টায় বায়তুল মোকাররমে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।