ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্যাংকলরি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

admin
এপ্রিল ৩, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপাড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫,
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩২)।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘আজ বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজিটি যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রিজের ওপর পৌঁছালে একটি ট্যাংকলরির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ২ জন নিহত এবং ৪ জন আহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।