ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আমলে জন্ম নেওয়া চাঁদাবাজির রীতিকে কোনভাবেই বরদাশত করা হবে না : স্থানীয় সরকার উপদেষ্টা

admin
মার্চ ২৭, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রেস রিলিজ

২৭ মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আমলে জন্ম নেওয়া চাঁদাবাজির রীতিকে কোনভাবেই বরদাশত করা হবে না।”

আজ বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, আপনারা জানেন কিছুদিন আগে মুরাদনগরের কোম্পানিগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। যারা চাঁদা নেয় তারা ভাবে এটি তাদের অধিকার। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরো শক্তিশালী ভূমিকা রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি জনসাধারণকে সর্বত্র চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে বক্তব্যকালে আসিফ মাহমুদ বলেন, শুধু মুরাদনগর নয় আগামীতে সমগ্র দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। তরুনদেরকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা এবং এ ধরণের শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।