ঢাকা২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ ভবন পরিদর্শন গুতেরেসের

admin
মার্চ ১৫, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
১৫ মার্চ ২০২৫

ঢাকায় নতুন ‘জাতিসংঘ ভবন’ পরিদর্শন করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শনিবার সকালে গুলশান-২ এ তিনি এই পরিদর্শনে যান বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা। বিকালে সংবাদ সম্মেলনে আসবেন গুতেরেস।

এতে বলা হয়, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

চারদিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।