ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদে ‘জিম্মি’ নিয়ে আসছেন জয়া

admin
মার্চ ১৪, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
১৪ মার্চ, ২০২৫

আসন্ন ঈদুল ফিতর ঘিরে ইতিমধ্যেই চাঙ্গা হয়ে উঠছে শোবিজ অঙ্গন। একে একে মুক্তির ঘোষণা আসছে সিনেমার, যা নিয়ে দর্শকেরাও বেশ আনন্দিত। এবার ঈদে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘জিম্মি’। মুখ্য চরিত্রে এটিই জয়া আহসানের প্রথম কোনো ওয়েব সিরিজ।

২৮ মার্চ সিরিজটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হৈচৈ।

আশফাক নিপুন পরিচালিত সিরিজটিতে কেন অভিনয় করেছেন—এমন প্রশ্নে জয়া আহসান বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সব সময় খেয়াল করি, সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হৈচৈ-এর সঙ্গে, মুক্তি পাবে ঈদে—সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।

‘মহানগর’ নির্মাণ করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন আশফাক নিপুন। মুক্তির অপেক্ষায় থাকা ‘জিম্মি’ বিষয়ে আশফাক নিপুণ বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।