ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতে অভিযান : চার ব্যবসায়ীকে অর্থদন্ড

admin
মার্চ ১০, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড( চট্টগ্রাম)।

১০ মার্চ ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চার ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
১০ মার্চ সোমবার  দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের বিভিন্ন দোকোনে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে কাঁচা বাজার ও গরুর মাংসের বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।অভিযানে  উপস্থিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রমুখ।
এসময় ক্রেতার কাছ বাড়তি দাম আদায় ও মূল্যে তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ৩৮ধারায় মোট চার ব্যক্তি/প্রতিষ্ঠান মালিকদের জরিমানা করা হয়। তারা হলেন,জানে আলম (জাফর সওদাগরের মাংসের দোকান) ৫ হাজার টাকা,জামাল উদ্দিন কে ১ হাজার টাকা, মোঃ সেলিম কে১ হাজার টাকা ও নাসির উদ্দিন(নাসির পোল্ট্রি)কে ২হাজার টাকা সহ মোট ৯হাজার টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।