ঢাকা২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, সহকর্মীদের অবরোধে তীব্র যানজট

admin
মার্চ ১০, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
১০ মার্চ ২০২৫

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের ঘটনায় চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তাঁরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।

এদিকে সড়ক অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তীব্র যানজট লক্ষ্য করা গেছে।ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

পোস্টে আরো বলা হয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউ টার্নের প্রবেশ ও বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তাঁরা।

বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।