এ জেড ভূঁইয়া রাজু(সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি।।
২১ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহরে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মামুন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শুদ্ধ বানান, মাতৃভাষার অধিকার, কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

