ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ২

admin
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

 

সত্য সমাচার ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে যৌথ বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি চাঁদ উদ্যান এলাকায় বেশ কিছু ‘সন্ত্রাসী’ বৈঠক করছে। এরই প্রেক্ষিতে যৌথ বাহিনীর একটি দল চাঁদ উদ্যানের লাউতলায় অভিযানে গেলে ‘সন্ত্রাসীরা’ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পালটা গুলি চালায়। এভাবে কিছুক্ষণ গোলাগুলি হয়। এক পর্যায়ে পাঁচ ‘সন্ত্রাসী’ আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীদের আটকের সময় তাদের দুই সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

আটকৃতদের কাছে থেকে একটি রিভলভার ও কিছু গুলি পাওয়া গেছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।