ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে মানবন্ধন

admin
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৪ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকায় অবস্হিত ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে।

১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের এস কে এম ইয়াছিন নগর এলাকায় অবস্থিত জন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলাকাবাসী মানববন্ধন করেন । এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা টায়ার ফ্যাক্টরি অপসারনের দাবিতে অবস্থান নেন।

বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন,টায়ার ফ্যাক্টরি ক্ষতিকারক গন্ধে আমাদের  শরীরের নানা ধরনের রোগ তৈরি হচ্ছে।শ্বাসকষ্ট হতে শুরু করে কঠিন রোগ আমাদের শরীরে দেখা দিচ্ছে। যার জন্য এলাকাটি  অনুপযোগী হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চাই।

এ সময় বৈষম্য বিরোধী  ছাত্র নেতারা সহ এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।