ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১ হাজার ২১৪ মামলা প্রত্যাহার হচ্ছে আগামী সপ্তাহে

admin
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫
আওয়ামী লীগ সরকারে ‘গায়েবি’ ১ হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, ‘১৬ হাজার ৪২৯টি মামলার তালিকা করা হয়েছে। তালিকার পর প্রত্যেকটি মামলার রেকর্ড ঘেঁটে আমাদের দেখতে হয়, এটা জেনুইনলি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা কি না। নাকি এটা কোনরকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হত্যা মামলাতো প্রত্যাহার করতে পারি না। প্রতিটা কেস রেকর্ড দেখে দেখে নিশ্চিত হতে হচ্ছে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘এ প্রক্রিয়ায় ১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে ১ হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আর ১ হাজার ২১৪টি মামলার মধ্যে ৫৩টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজ-কালকের মধ্যেই প্রকাশ করা হবে। মামলা প্রত্যাহারের ইস্যুতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা পেয়েছি। অনেক ক্ষেত্রে আমরা ওনাদের সঙ্গে কাজ করছি।’

গায়েবি মামলার সংজ্ঞা দিতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে নিপীড়নের জন্য দায়ের করা মামলাগুলোই মূলত গায়েবি মামলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।