ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় কুয়াশা ঝরেছে বৃষ্টির মতো

admin
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫
মাঘের শেষে এসে ফের কিছুটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে রাজধানী ঢাকায়। আজ মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী। সকাল থেকেই বৃষ্টির মতো ঝরেছে ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া বইছে। আর এতেই অনুভূত হচ্ছে শীত।
ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা রয়েছে পুরো শহর। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট। আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল সাড়ে ৮টায়ও সূর্যের দেখা পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।