ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

admin
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় মোবাশশির হোসাইন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী।

তাকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মোবাশশির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।

তিনি আরো জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশ এলে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন।

জিএমপির উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে জানান, তিনি ঘটনাটি শুনেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।