ঢাকা২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

admin
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

৮ ফেব্রুয়ারি ২০২৫,

গাজীপুরসহ সারা দেশে আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিষয়ে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

উল্লেখ্য, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।