ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : জামায়াতv

admin
জানুয়ারি ২৮, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৫

প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ মেনে নেবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা। যেই আওয়ামী লীগের হাতে রাষ্ট্রের সব ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেই আওয়ামী লীগের দোসরদের বহাল রেখে প্রত্যাশিত সংস্কার হবে না। এটা হবে জনগণকে ধোঁকা দেওয়ার সংস্কার। তাই সংস্কারের জন্য সৎ ও দেশপ্রেমিক নাগরিকদের কাজে লাগাতে হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ইসলামী শ্রমনীতি বাদ দিয়ে মানুষের তৈরি শ্রমনীতির ফলে শ্রমিক শোষিত হচ্ছে, শ্রমজীবীরা বৈষম্যের শিকার হয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা হলে সব পেশাজীবী তাদের ন্যায্য অধিকার লাভ করবে।

আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না করে রাস্তায় নেমে আন্দোলন করলে দেশ ও জাতির জন্য মঙ্গল নয় উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আন্দোলনের মাধ্যমে দাবি পূরণ করতে হলে জান ও মালের ক্ষতি হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।