ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পলাতক ৭০০ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
জানুয়ারি ২৬, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫,

গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বাইরে থাকা সন্ত্রাসীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজ রবিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২শর বেশি আসামি পালিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০০ মতো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৭০০ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশের কাজের মন্থর গতিকেই দায়ী করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

তিনি আরও বলেন, কারাগারের জরুরি হটলাইন ০৯৬১২০২১৬৯০ এই নম্বরের সেবার মাধ্যমে বন্দীর অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দীর স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন।

আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।