ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধিঃ মোঃ নুরুল ইসলাম খোকন।
২৫ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া পরওয়ার বলেছেন বিগত ১৮ বছর কালো যুগ পাড় করেছি। হাজার হাজার তরুন ছাত্র জনতার জীবন ও রক্ত দিয়ে দেশকে ফ্যাসিষ্ট মুক্ত করেছি। সেই ফ্যাসিষ্ট হাসিনাকে আর কোন দিন আসতে দেওয়া হবেনা আসলে হত্যা গুম খুনের মুখোমুখি হতে হবে। তিনি বলেন জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ রাজনীতি ও ইকামতের দিন প্রতিষ্ঠার টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে সেই স্বপ্নে নিয়ে যাওয়ার জন্য জামায়াতের নেতা কর্মীদের অনেক পরিশ্রম করতে হবে। তানাহলে কোন নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দিবে আমরা এগিয়ে যাবো পিছিয়ে থাকবো না সেই ফয়সালার বছর হচ্ছে ২৫ সাল।
শুক্রবার ২৪ জানুয়ারী বিকেল ৫ টায় শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বিশাল সমাবেশে এ কথা বলেন। শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ও কেন্দ্রী মজলিশের সুরা সদস্য কে.এম মকবুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আঃ রব হাশেমী, শরীয়তপুর ৩ নির্বাচনী এলাকার জামায়াত প্রার্থী মোঃ আজাহারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। শরীয়তপুর ৩ নির্বাচনী এলাকার ভেদরগঞ্জ ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন অন্তঃবর্তীকালীন সরকার আগামীতে একটি গ্রহযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় মানুষের আশা- আকাঙ্খা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে যার ভিত্তি হবে আল কোরআন।

