ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে’

admin
জানুয়ারি ২৩, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়েই করবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে এসব কথা লেখেন উপদেষ্টা।

আসিফ মাহমুদ স্ট্যাটাসে লেখেন, ‘সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত।’

এর আগে গতকাল বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন উপদেষ্টা নাহিদ। এরপর আসিফ মাহমুদও প্রতিক্রিয়া জানালেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।