ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ইয়াবাসহ ২নারী আটক

admin
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড(চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ৭হাজার৩’শ পিস ইয়াবাসহ ২নারীকে আটক করেছে সীতাকুন্ড মডেল থানার পুলিশ। 
সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ডে রাত ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মুখি রিল্যাক্স পরিবহন নামে একটি নাইট কোচ তল্লাশী চালিয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ৭হাজার৩শ পিস ইয়াবাসহ দুই নারী আটক করেছে।

তারা হলেন,কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বিবিজান (৩৮) ও রুমা (১৬)।
সম্পর্কে তারা মা-মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে, সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. জাফর বলেন,‘ইয়াবার একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় ১৯ টি প্যাকেটে ৭হাজার৩শ পিস ইয়াবাসহ ঐ দুই নারী কে আটক করা হয়।নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।’  

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।