ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডামুড্যায় অবাধে চলছে ভেক্যু ব্যবসা নষ্ট হচ্ছে রাস্তাঘাট তিন ফসলী জমি

admin
জানুয়ারি ১৬, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডামুড্যা (শরীয়তপুর সংবাদদাতা) মোঃ নুরুল ইসলাম খোকন।
১৬ জানুয়ারি ২০২৫

১৬ জানুয়ারী ২০২৫। ডামুড্যা উপজলার সাতটি ইউনিয়নে তিন ফসলি জমিতে মাছের ঘের করেছে এলাকার প্রভাবশালীরা। এতে আশংকাজন হারে হ্রাস পাচ্ছে কৃষি জমি ও নষ্ট হচ্ছে রাস্তাঘাট, আইনের তোয়াক্কা করছেনা প্রভাবশালীর, তাদের ভয়ে মুখ খুলছেন না কৃষক ও জমির মালিকরা। উপজলার সাতটি ইউনিয়নে চলছে এ ভেক্যু ব্যবসা। কৃষি জমি না দিতে চাইলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে কৃষকদের। তাই কৃষকরা প্রশসনের কাছে অভিযোগ করলেও মিলছেনা কোন প্রতিকার।

সরজমিনে গিয়ে দেখা যায় দারুল আমান আমান ইউনিয়নে রামরায়েরকান্দি মৌজায় তিন ফসলী জমি ভেক্যু দিয়ে কেটে মাছের ঘের করা হচ্ছে। নাম বলতে অনিচ্ছুক একজন কৃষক বলেন গভীর রাতে এরা ভেক্যু দিয়ে মাটি কাটে, সকাল হলে ভেক্যু জঙ্গলে লুকিয়ে রাখে। ইসলামপুর ইউনিয়নের সাবেক মালগাঁও গ্রামে তিন ফসলী জমি কেটে করা হচ্ছে মাছের ঘের। এতে করে বিপাকে পড়েছে প্রকৃত কৃষকরা। নাম বলতে অনিচ্ছুক কৃষকরা বলেন আমাদের গরীবের কথা শুনবে কারা আমাদের তো কোন ক্ষমতা নাই। স্থানীয় বাসিন্দা বলেন আমাদের এই সাবেক মালগাঁও মৌজার জমিতে ধান গম সরিষা কালোজিরা ফসল উৎপাদন করি।

এ ফসল বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করিয়া থাকি। মাছের ঘের হলে আমাদের আর্থিক মেরুদন্ড ভেঙ্গে যাবে এবং ঘরে বসে থাকার ছাড়া আর কোন উপায় থাকবেনা। ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ, সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা, শিধলকুড়া ইউনিয়নের আদাশন, পূর্ব ডামুড্যা ইউনিয়নের জয়লু গ্রামেও চলছে ভেক্যু দ্বারা মাটি কাটার উৎসব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।