সত্য সমাচার ডিজিটাল
১৫ জানুয়ারি ২০২৫
রাষ্ট্র কাঠামো মেরামতে এই ৩১ দফা নিয়ে আপনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবেন। আপনারা চায়ের দোকানে যাবেন কারন ৩১ দফায় কি আছে তা জনগণের মাঝে প্রচার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা এবং বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ সাল দিয়ে ছিলেন। তিনি বলেন, দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের সাম্য মৌলিক অধিকার মানবাধিকার এবং গণতন্ত্রের অধিকারের জন্য।গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। সেই সাথে অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলন সংগ্রাম করেছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই দীর্ঘ ১৭ বছর আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে শুধু তাই নয় অনেকেই কারাবরণ করেছে।। গেল ৫ আগস্ট ২০২৪ আন্দোলনে ছাত্র জনতা ও আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। তাই এখন বিএনপির সময় এসেছে জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার । দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার হয়েও বিএনপির কেউ দল ছেড়ে যায়নি এবং পালিয়েও যায়নি। শহীদ জিয়ার সেই ১৯ দফা রাষ্ট্র সংস্কারই বড় সংস্কার। যেখানে শহীদ জিয়া বলেছিলেন জনগনের মৌলিক অধিকার মানবতার অধিকারের কথা।
গতকাল বুধবার ঢাকার ধামরাইয়ে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশলায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান এসব কথা বলেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সাধারণত সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদ, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুণ রায়, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার শ্বেতপত্র বিলি করা হয়।

