ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিআরটিএ উপপরিচালক অর্থ সরদার মাহবুবুর রহমান দুর্নীতি অনিয়ম করে অঢেল অবৈধ সম্পদের মালিক!

admin
জানুয়ারি ১৫, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
১৫ জানুয়ারি ২০২৫,

বিআরটিএ উপপরিচালক, অর্থ- সরদার মাহবুবুর রহমান, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের তাবেদারি করে। নিজের স্ত্রীকে ঠিকাদার
বানিয়ে ঘুস দুর্নীতি তদবির বাণিজ্য ভুয়া বিল ভাউচার বিল তৈরি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। নিজেও তার স্ত্রী
অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। মাননীয় উপদেষ্টা সড়ক ও জনপদ ও মহাসড়ক বিভাগ বরাবর দাখিল করা অভিযোগ থেকে জানা যায়। সরদার মাহবুবুর রহমান উপপরিচালক অর্থ বিআরটিএ প্রধান কার্যালয় বনানী ঢাকায় কর্মরত আছেন। তিনি সারা দেশে বিআরটিএ অফিসগুলোতে তদবির বাণিজ্য করে। দালাল নিয়োগ করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায় ভুয়া বিল ভাউচার তৈরি করে সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তার দেশের বাড়ি নড়াইল জেলা সদর উপজেলার যোগানিয়া গ্রামে। তার স্ত্রী গৃহিনী হয়েও ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছেন। তার রয়েছে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিম্নে তুলে ধরা হলো।

রাজধানী ঢাকা শহরে তার রয়েছে আলিশান ৮ তলা বাড়ি, বাড়িটির মূল্য কয়েক কোটি টাকা, বাসা নং ২১, রোড নং ২, ব্লক-এ, ঢাকা
উদ্যান বছিলা মোহাম্মদপুর। এছাড়াও তার স্ত্রীর নামে ঢাকায় ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগসূত্রে জানা যায়। তার ও তার পরিবারের নামে বেনামে রয়েছে প্রচুর অবৈধ সম্পদ। এবিষয়ে সরদার মাহবুবুর রহমান জানান আমার ঢাকায় একটি বাড়ি রয়েছে আর কিছু নেই। দুর্নীতির সকল অভিযোগ তিনি অস্বিকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।