ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের বুকে তারেক রহমান

admin
জানুয়ারি ৮, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫

লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পৌঁছানোর পর পরই খালেদা জিয়াকে রিসিভ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান। এ সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মা-ছেলের ছবি।

তারেক রহমানের পর খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। পৌঁছানোর পর বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।