ধামরাই প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫
ঢাকার ধামরাইয়ে প্রতিবছরের ন্যায় এবারও শীতবস্ত্র (কম্বল) উপহার নিয়ে সৃতিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রমিজুর রহমান চৌধুরী রোমা। তিনি বালীথা, বাথুলী, নওগাঁও, বারপাইখা, বেলিশ্বর, সৃতিপাড়া, শ্রীরামপুর, ভাটারখোলা সহ বিভিন্ন গ্রামের অর্ধসহস্রাধিক দরিদ্র শীতার্ত মানুষকে নিজস্ব অর্থায়নে শীতের এই উপহার প্রদান করেন। শীতে নতুন কম্বল হাতে পেয়ে দরিদ্র শীতার্তরা মনে খুশি নিয়ে বাড়ী ফিরেন।
গতকাল বুধবার বাথুলী বাজারস্থ সৃতিপাড়া ইউপি কার্যালয়ে নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র উপহার প্রদান কালে রোমা চেয়ারম্যান সাংবাদিকদের জানান, “আমি গ্রামে থাকি কাজেই গ্রামের মানুষের শীতের কষ্টটা আমি অনুভব করি। তাই এলাকার দরিদ্র শীতার্ত মানুষদেরকে আমি প্রতিবছর কম্বল প্রদান করি। তার এই শীত বস্ত্র উপহার কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোশারফ হোসেন, আমান উল্লাহ, জুলেখা আক্তার, লাবনী আক্তার সহ অন্যান্য ইপি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

