ঢাকা২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফের ভূমিকম্প অনুভূত

admin
জানুয়ারি ৭, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
০৭ জানুয়ারি ২০২৫

কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। তবে ভূমিকম্পটি কত মাত্রার প্রাথমিকভাবে সেটি এখনও জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে এ ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) ও ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫। উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।