ঢাকা২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবাই লেদু মিয়া বলে ডাকতেন

admin
নভেম্বর ২১, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পুরো নাম আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব। বাড়িতে আদর করে ডাকতেন সবাই লেদু মিয়া বলে। আঞ্চলিক ভাষায় অঞ্চলভেদে লেদু ডাক নামটি অত্যন্ত আদরের। আদরের সন্তান তো ছিলেন বৈকি। অত্যন্ত মেধাবী ছিলেন। পড়াশুনার জন্য মাইলের পর মাইল হেঁটে স্কুল পথ পাড়ি দিয়েছেন। নোয়াখালীর চরাঞ্চল থেকে জন্ম নেয়া মেধাবী আ স ম আব্দুর রব স্কুল কলেজে থেকে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোবার আগেই হয়ে উঠলেন বাংলাদেশ জাতী রাষ্ট্রের তৈরির কারিগরদের সেরাদের সেরা।
এক সময়ের অধরা স্বপ্ন স্বাধীন বাংলাদেশ তৈরির বীজ বপনের কাজ থেকে শুরু করে, স্বাধীন বাংলাদেশের পতাকা তৈরি,তাঁর রং কেমন হবে, “৬৬ ছয় দফা আন্দোলনে অংশগ্রহণ,”৬৯ এর গনঅভূখ্যানে স্বতঃস্ফূর্ত নেতৃত্ব, “৭০ নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে বঙ্গবন্ধুর বার্তা সারা দেশে প্রচার করে তাকে নির্বাচনে জিতিয়ে আনা, দেশের সবচেয়ে ক্রান্তিকালীন সময়ে ডাকসুর ভিপি নির্বাচিত হওয়া, এরপর পরাধীনতার শৃঙ্খল ভেঙে অগ্নিঝড়া “৭১ এর ২রা মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ এবং সর্বোপরি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা। নানা ঘটনার ও বিরল ইতিহাসের নায়ক তিনি জনাব আ স ম আব্দুর রব।
বিশ্বে ইতিহাসে যুগে যুগে লড়াই,সংগ্রাম, আন্দোলন হবে, নেতা ও নেতৃত্ব আসবে কিন্তু বিশ্বের ইতিহাসে দুজন ব্যক্তির কীর্তীনাশা অমরত্বের বীরল ঘটনা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। যারা পরাধীনতার শিকল ভেঙে নিজ ভূমিতে শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতার পতাকা উড়িয়ে ছিলেন। একজন নেতাজী সুভাষ চন্দ্র বসু। তিনি,১৯৪০ সালের ৩০ শে ডিসেম্বর ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে।
অপরজন, ১৯৭১ সালের ২ রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে।
আ স ম আব্দুর রব এই রাষ্ট্রেকে তিনি যা দিয়েছেন তাঁর প্রতিদান স্বরূপ তাকে শুধু লাঞ্ছনা ফিরিয়ে দেয়া হয়েছে। তাতে তিনি বিচলিত নন এবং আমরা তাঁর রাজনৈতিক কর্মীরা বিন্দুমাত্র হতাশ নই। বরং,আমরা গর্বিত এবং গর্ব করে বলতে পারি আমরা আ স ম আব্দুর রবের রাজনৈতিক কর্মী।
সেই আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, বিশ্বের ইতিহাসের গর্ব জনাব, আ স ম আব্দুর রব আজ অসুস্থতার বেড়াজালে জীবনের শেষ প্রান্তে অনেকটাই ঘরবন্দি অবস্থায়।
তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাইছি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।