ঢাকা২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

admin
নভেম্বর ২১, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:

২১ নভেম্বর ২০২৬ :

মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

আজ শনিবার নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে। অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

এর আগে শনিবার তিনি নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।

এদিকে গত শুক্রবার প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও বাজারে বসার স্থান তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।