ঢাকা৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার

admin
নভেম্বর ৩, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুন্ডে আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাইশা মুশফিরাত(২১)নামে এক শিক্ষার্থীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর)সকাল নয় টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বড় কুমিরাস্হ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডালাস পেট্রোল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়,দুর্ঘটনায় মাইশা সহ তার দুই সহপাঠী গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত মাইশা মুশফিরাত চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেনের মেয়ে।মাইশা আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক পার হওয়ার সময়,দ্রুতগতির একটি লরি,সীতাকুণ্ড থেকে অলংকার চলাচলের ৮ নাম্বার বাসকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে গিয়ে দাঁড়িয়ে থাকা মাইশা ও তার দুই সহপাঠীর উপরে গিয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশা কে মৃত ঘোষণা করে।
এদিকে দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে পুরো ক্যাম্পাসে সহ পার্টির আকস্মিক বিদায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার পরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সব ধরনের ক্লাস স্থগিত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার শিকার হয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুতে আইআইইউসি মাইশা পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।সেই সাথে নিহত ছাত্রীর রুহের মাগফেরাত কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।