ঢাকা২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ জাতীয় প্রেস ক্লাবের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী

admin
অক্টোবর ২০, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২০ অক্টোবর। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরুর পর সময়ের পরিক্রমায় এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরের মতো বর্ণাঢ্য আয়োজন রয়েছে। আজ সমাপনী দিনে কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানমালায় আরো রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে প্রেস ক্লাব ভবনসহ পুরো এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী-এমপিসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ সভা ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গত ৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। গত ১৬ ও ১৭ অক্টোবর দুই দিনব্যাপী ক্লাবের সদস্য শিশুদের জন্য শিশু আনন্দমেলা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ অক্টোবর ক্লাবের সদস্যদের নিয়ে মিনি ম্যারাথনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।