সত্য সমাচার ডিজিটাল:
৩১ ডিসেম্বর ২০২৪
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানাতে মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান। ড. মুহাম্মদ ইউনূস হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন।
শোক বার্তায় ড. ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে নিজের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন।
মনমোহন সিংয়ের মৃত্যুতে তিনি নিজের, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে ভারতের জনগণ ও সরকারকে গভীর শোক জানান।
উল্লেখ্য, মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

