সত্য সমাচার ডিজিটাল:
সাপ্তাহিক ‘সত্য সমাচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের ছোট নানা ভাই আলহাজ্ব মো: সামছুল আলম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রবিবার (৪ অক্টোবর) সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চালা গ্রামের বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি সাপ্তাহিক ‘সত্য সমাচার’ পত্রিকার সম্পাদকের মায়ের আপন ছোট চাচা।
উল্লেখ্য, মাত্র আট দিন আগে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ছেলে, স্কুল শিক্ষক শাহাদৎ হোসেনও ইন্তেকাল করেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে বাবা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

