ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার : প্রধান উপদেষ্টা

admin
ডিসেম্বর ৩০, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:
৩০ ডিসেম্বর, ২০২৪

মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে ড. ইউনূস বলেন, ‘সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার বক্তব্য তার কার্যালয়ের সভাকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। মতমিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।