ঢাকা২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি রুহী গ্রেপ্তার

admin
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স:

২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, মোস্তাক আহমেদ রুহী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, মারপিট, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নেত্রকোণা-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ দলের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে আছেন। পরে জরুরি ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।