ঢাকা২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

admin
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

​সীতাকুণ্ড প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
​২২সেপ্টেম্বর মঙ্গলবার বাদে আসর উপজেলার সীতাকুন্ড হাই স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়,তিনি গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম রয়েল (প্রাঃ)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়সে হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে স্ত্রী,ছেলে, মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
​মরহুমের জানাজার পূর্বে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জাতীয় পাতাকায় আচ্ছাদিত কফিনে শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ডের প্রশাসনিক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী,উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কাজী সালাউদ্দিন,উপজেলা বিএনপি আহ্বায়ক ডাক্তার কমল,সদস্য সচিব কাজী মহিউদ্দিন,সহ সীতাকুন্ড উপজেলা এবং পৌর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
​তাঁর এই আকস্মিক মৃত্যুতে সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা সমাজসহ স্থানীয় সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।