ঢাকা২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলাধুলার প্রতি অনাগ্রহ যুব সমাজকে মানসিকভাবে অস্থির করে তুলেছে সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে-ইউএনও

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 

এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড প্রতিনিধি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচিকে সামনে রেখে মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টার দিকে সীতাকুন্ড উপজেলার হাই স্কুল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে মাদক কে না বলে বৃক্ষ রোপণ কর্মসূচী আয়োজন করেছেন সারাদেশে এই আয়োজনকে সামনে রেখে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এই ফুটবল ম্যাচে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও সীতাকুন্ড পৌরসভা অংশগ্রহণ করেন।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন এবং তিনি একটি গোল করেন।
এ প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন,সীতাকুণ্ড ক্রীড়া সংস্থা’র সদস্য সচিব ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য মোঃ সোহেল উদ্দিন,
মোঃসাখাওয়াত হোসেন পলাশ সদস্য সচিব সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা,সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী ও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবলু প্রমূখ।খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম বলেন,যুব সমাজে রক্তে রক্তে ছড়িয়ে পড়া মাদক থেকে মুক্তির জন্য,খেলা কে যুব সমাজের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া জন্য অনুপ্রেরণা নিশ্চিত করতে হবে,খেলার প্রতি অনাগ্রহ যুব সমাজকে যেমনে মানসিকভাবে অস্থির করে তুলেছে তেমনি তারা অন্য সব বিষয় থেকেও পিছিয়ে পড়েছে।তাই আমাদের যুব সমাজের বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতা প্রয়োজন।সর্বশেষে তিনি ১ হাজার এর মতন গাছের চারা বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।