ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের সঙ্গে ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

admin
সেপ্টেম্বর ১১, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

১১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, বিগত সরকারের করা বিভিন্ন অনৈতিক ও রাষ্ট্রস্বার্থবিরোধী চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। দেশের সার্বভৌমত্ব ও স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই বিএনপি সরকারের মূলনীতি—‘সবার আগে বাংলাদেশ’।

বিগত সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম মনি উদাহরণ টেনে বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধুপ্রতীম দেশের দুটি জাহাজ একসঙ্গে ভিড়লে, আগে বন্ধুপ্রতীম দেশের জাহাজ খালাসের বিধান রাখা হয়েছিল। শেখ হাসিনা এমন অসংখ্য দেশবিরোধী চুক্তি করে গেছেন। আমরা সেই অবস্থা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। দেশীয় স্বার্থ রক্ষার পরেই অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা হবে।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করে চিফ হুইপ বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানো অত্যন্ত দুঃখজনক।

দেশকে স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশকে আত্মনির্ভরশীল করতে যা যা করার প্রয়োজন, বর্তমান সরকার ঠিক তা-ই করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।